সংগৃহীত ছবি
বিনোদন

‘টারজান’ খ্যাত রোনাল্ড আর নেই

বিনোদন ডেস্ক: মারা গেছেন ‘টারজান’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে রন এলির বয়স হয়েছিল ৮৬ বছর।

আরও পড়ুন: ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ‘২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তার বাবার মৃত্যু হয়েছে।’ ১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি এনে দিয়েছে।

এনবিসি টেলিভিশনে দুই সিজনে টারজানের ৫৭টি পর্ব প্রচারিত হয়। শুটিংয়ে এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। এসব স্টান্ট করতে গিয়ে একাধিকবার তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে এবং দুবার সিংহের কামড় খেয়েছেন।

ষাটের দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেন রন এলি। ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন এলি। এরপর মনোযোগ দেন লেখালেখিতে।

রন এলির জন্ম ১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে। ১৯৫৯ সালে প্রেমিকা হেলেন ট্রিপলেটকে বিয়ে করেন, ২ বছরের ব্যবধানে বিচ্ছেদ ঘটে। ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা