সংগৃহীত ছবি
বিনোদন

তোফাজ্জলকে নিয়ে নাটক

বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যার ঘটনা নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ। চারদিক থেকে উঠে আসে নিন্দা ও কঠোর প্রতিবাদ। খলিলুর রহমান কচির পরিচালনায় এ নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’।

আরও পড়ুন : খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে

এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’ খ্যাত ইমরান।

ইমরান জানান, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

আরও পড়ুন : ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া

জানা যায়, শিগগিরই নাটকটি ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

হত্যার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা