বিনোদন

আবারও অভাবে রানু মন্ডল

বিনোদন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় একটি গান ভাইরাল হতেই বিখ্যাত হয়ে যান রানাঘাটের রানু মন্ডল। আর এর বদলে রানাঘাট স্টেশন থেকে বলিউডের খ্যাতির মুখ পর্যন্ত দেখে নিয়েছিলেন তিনি।

জনপ্রিয় বলিউড সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ২০১৯ সালে তাকে দিয়ে নিজের ছবির গান গাইয়েছিলেন। সেই গানটিও ভাইরাল হয়েছিল মুহূর্তে। কিন্তু তারপর থেকে বলিউডে আর কোনও ছবিতে তাকে গান গাইতে শোনা যায়নি। বরং খ্যাতি পাওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। রাতারাতি খ্যাতির মুখ দেখে নিলেও তা হারিয়ে ফেলতেও বেশি সময় লাগেনি রানু মন্ডলের।

জানা যায়, একসময় নিজের পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়েছিলেন রানু। কিন্তু করোনা প্যানডেমিকের মধ্যে সেই নতুন বাড়ি ছেড়ে দিয়ে ফের আগের জায়গায় ফিরতে হয় রানুকে। ফের অভাবের দিন শুরু হয় রানাঘাটের রানু মন্ডলের। একদিকে বলিউডে আর কোনও কাজ পাননি তিনি। আবার মহামারীর কারণে হাতে অন্য কোনও কাজও নেই তার। আর তাই আর্থিক অভাব আবার ঘিরে ধরেছে রানু মন্ডলকে।

তবে শুধু মহামারীর জন্য নয়। খ্যাতির চূড়ায় থেকে ফের পড়ে যাওয়ার কারণ হিসেবে তার তারকা সুলভ আচরণকে দায়ী করেন অনেকে। হিমেশ রেশামিয়ার সুরে গান রিলিজ হওয়ার পরে একটি ইভেন্টে রানু মন্ডলের সঙ্গে তার এক ভক্ত সেলফি তুলতে চান। সেই ভক্ত রানু মণ্ডলকে স্পর্শ করে ডেকেছিলেন। আর তাতেই বেজায় চটে যান রানাঘাটের তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রানু মন্ডলের এমন উদ্ধত আচরণ মেনে নিতে পারেননি তার ভক্তরা।

কিন্তু নিজে অভাবে থেকেও এই লকডাউনের মধ্যে নিজের প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছিলেন রানু। নিজের এলাকায় যে সকল অভাবী মানুষ রয়েছেন তাদেরকে মহামারীর সময় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করেছিলেন তিনি।

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা