বিনোদন

আসছে তৌসিফ-সাফা'র 'চিরকাল'

বিনোদন ডেস্ক:

একই প্রজন্মের তিন জনইপ্রিয় তারকা তৌসিফ মাহবুব, সাফা কবির ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তৌসিফ-সাফা দুই টিভি তারকা হলেও ক্যামেরার পেছনে থেকেও তারকা খ্যাতি পেয়েছেন নির্মাতা আরিয়ান।

এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে হয়ে কাজ করলেন। তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ান নির্মাণ করেছেন টেলিছবি 'চিরকাল'। ধাকার বিভিন্ন লোকেশনে সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই বিশেষ ছবির শুটিং গত সপ্তাহে শেষ হয়েছে।

টেলিছবিটির ব্যাপারে আরিয়ান গণমাধ্যমকে জানান, তৌসিফ-সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুল আলম সাচ্চু, স্বর্ণলতা প্রমুখ।

কাজটি প্রসঙ্গে এর নির্মাতা ও নাট্যকার মিজানুর রহমান আরিয়ান বলেন, 'এটা একটা ভালোবাসার গল্প। মানে ভালোবাসা এক একটা স্তরে কেমন রূপ নেয়, সেটা তুলে ধরার চেষ্টা। সম্প্রচারের আগে আমরা গল্প নিয়ে গল্প না করাই ভালো।'

সাফা-তৌসিফকে নিয়ে প্রথম শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে এই নির্মাতা জানান, 'দু’জনের ভেতর অভিনয় করার চেষ্টা ছিল। তবে সেটা কতটুকু কাজে লাগবে, নির্ভর করছে অডিয়েন্সের ওপর। এমনিতে তারা দু’জনই শিল্পী হিসেবে আমার বেশ পছন্দের।'

'চিরকাল' প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই টেলিছবিটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা