বিনোদন

১০০ প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান

বিনোদন ডেস্ক:

ধারাবাহিক হিট ছবি উপহার দেওয়ার পুরস্কার ধারাবাহিকভাবেই পেয়ে চলেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবার তিনি স্থান পেলেন টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর সেরা প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। অভিনেতা ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, এমন তালিকায় জায়গা পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

ভিকি ডোনার দিয়ে বলিউডের খাতা খুলেছিলেন আয়ুষ্মান। নানা ঝড় ঝাপ্টা পেরিয়ে তিনি এখন বলিউডের নির্ভরযোগ্য অভিনেতায় পরিণত হয়েছেন। তাকে দেখা গেছে আন্ধাধুন, শুভ মঙ্গল সাবধান, শুভ মঙ্গল জাদা সাবধান, দাম লাগাকে হাইশা, বেরেলি কি বরফি, আর্টিকেল ফিফটিন ও ডিম গার্ল'র মতো ছবিতে।

আয়ুষ্মান বলেছেন, ‘শিল্পী হিসেবে আমি সব সময় চেষ্টা করতাম এমন কাজ করতে, যা দর্শকের মনে পজিটিভ চিন্তাভাবনা আনবে। সমাজে বদল আনার ক্ষমতা কিন্তু সিনেমার রয়েছে। টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করল।’

ভারত থেকে ৫ ব্যক্তি এবার টাইমের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। আয়ুষ্মান ছাড়া বাকিরা হলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডা. রবীন্দ্র গুপ্তা ও শাহীনবাগের দাদি হিসেবে খ্যাতি পাওয়া বিলকিস।

এদিকে, টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় জায়গা পাওয়ায় বলিউডের সহকর্মী এবং ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন আয়ুষ্মান।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা