বিনোদন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

বিনোদন ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্র অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। জানা যায়,নওয়াজের বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী।যদিও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের আবেদন আগেই করেছেন তিনি।


আলিয়া সিদ্দিকির আইনজীবী জানান, ‘আমার মক্কেল ভারসোভা থানায় ধর্ষণ, প্রতারণা এবং প্রতারণা করে বৈধ বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন। আশা করছি খুব শিগগিরই এফআইআর রেজিস্টার করা হবে।’যদিও আলিয়া সিদ্দিকির এই লিখিত অভিযোগের বিষয়ে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি কোনো মন্তব্য করেননি।

আলিয়ার দাবি ছিল, ‘ম্যাজিক ইফ ফিল্মস এলএলপি নামে যে সংস্থা রয়েছে, তাতে নওয়াজ, ও তার ভাই শামস ছাড়াও আমি ২৫ শতাংশ অংশীদার। আমি যদি আমার কোম্পানি থেকে কোনো টাকা নেই, তাহলে সেটা কীভাবে শামসের টাকা হয়ে যেতে পারে? শামস তো নিজেই নওয়াজের টাকায় চলে। আমি আমার স্বামীর কাছ থেকে টাকা চেয়েছি। উনি ওনার ম্যানেজারের মাধ্যম টাকা পাঠিয়েছেন। তারপর কীভাবে দাবি করতে পারেন, যে ওটা ওনার টাকা? আমি তো নওয়াজের স্ত্রী তাহলে কেন টাকা চাইতে হবে?' যদিও এই মামলায় অভিনেতা নওয়াজউদ্দিন এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকি। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বাইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া।

সূত্র:জিনিউজ

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা