বৃষ্টি বিপাকে রিয়ার জামিন শুনানি বাতিল
বিনোদন

বৃষ্টি বিপাকে রিয়ার জামিন শুনানি বাতিল

বিনোদন ডেস্ক:

আজ বুধবারের (২৩ সেপ্টেম্বর) রাতও বাইকুল্লা জেলেই কাটবে রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত আপাতত মাদককাণ্ডে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিপিএস সেশন কোর্ট রিয়া, শৌভিকসহ মাদককাণ্ডে অভিযুক্ত ছয়জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেয়। গতকালই শেষ হচ্ছিল রিয়া ও অনান্য অভিযুক্তদের প্রথম পর্বের বিচার বিভাগীয় কাস্টডি।

সুশান্ত ও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে গতকালই বম্বে হাইকোর্টে দুই অভিযুক্ত ভাই-বোনের জামিনের আরজি জানান। আজ আদালতে এই মামলার শুনানির দিন নির্দিষ্ট ছিল। তবে আজ হাইকোর্টের ছুটি ঘোষণা করেছেন বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস। রাজ্যজুড়ে বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা। সেই কারণেই আদালতের সমস্ত কাজ বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত শুনানি স্থগিত করা হয়েছে আগামীকাল পর্যন্ত।

গত ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তিনি আত্মহত্যা করেছিলেন কি না, সেই নিয়ে তদন্ত শুরু হয়। তারপর একে একে বিভিন্ন আঙ্গিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি ও সিবিআই। অন্যদিকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করে।

সুশান্তের জন্য মাদকদ্রব্য সংগ্রহ করতেন রিয়া, সেই মাদকের আর্থিক লেনদেনও করতেন, এনসিবিকে দেওয়া জবানে এই কথা মেনে নিয়েছেন রিয়া। তিনদিনের জেরার মাথায় গত ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা