দীপিকা-শ্রদ্ধার পর মাদককাণ্ডে এবার এনসিবিতে সাইফকন্যা
বিনোদন

দীপিকা-শ্রদ্ধার পর মাদককাণ্ডে এবার এনসিবিতে সাইফকন্যা

বিনোদন ডেস্ক:

মাদক তদন্তে দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কাপুরের পর এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে গেলেন সাইফ আলী খানের কন্যা অভিনেত্রী সারা আলি খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা একটায় মুম্বাইয়ে এনসিবি’র এসআইটি অফিসে প্রবেশ করতে দেখা যায় তাকে। ওই একই অফিসে জেরা চলছে শ্রদ্ধা কাপুরেরও।

বেলা ১২টায় মুম্বাইয়ে এনসিবি’র এসআইটি অফিসে পৌঁছান শ্রদ্ধা। অন্য দিকে এ দিন সকাল ১০টায় মুম্বাইয়ের কোলাবা অ্যাপোলো বন্দরের এভ্লিন গেস্ট হাউজে জেরা শুরু হয় দীপিকার। যদিও স্বামী রণবীরকে তার সঙ্গে দেখা যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা আজ সময়মতো হাজির হলেও দেরিতে পৌঁছান সারা এবং শ্রদ্ধা। এ দিন সকাল ১১টায় এনসিবি'র দফতরে পৌঁছানোর কথা ছিল শ্রদ্ধা-সারার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দলটির থেকে ঘণ্টা খানেক সময় চেয়ে নেন দু'জনেই। এর পর বেলা ১২টা নাগাদ এনসিবি'র দফতরে পৌঁছান শ্রদ্ধা। সারা আসেন তারও এক ঘণ্টা পর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সারা এবং শ্রদ্ধা দু'জনেই আজ সকালে তাদের পারিবারিক আইনজীবীর সঙ্গে মিটিং করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দীপিকা এবং রণবীর তাদের আইনজীবীদের সাথে দেখা করেছেন।

সুশান্ত সিংহ রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ উঠে এসেছে, তাতে দীপিকার পাশপাশি উঠে এসেছে শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রাকুল প্রীত সিংহের নামও। সেই কারণেই গত ২৩ সেপ্টেম্বর বলিউডের ওই চার অভিনেত্রীকে সমন জারি করেছিল এনসিবি।

গতকাল (২৫ সেপ্টেম্বর) রাকুলকে চার ঘণ্টা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি। জেরায় রাকুল জানিয়েছেন, রিয়ার সঙ্গে তার যে মাদক সংক্রান্ত চ্যাট প্রকাশ্যে এসেছে তা সত্যি। তবে তিনি নিজে কোনওদিনও মাদক নেননি।সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে শ্রদ্ধা কাপুরের মাদক সংক্রান্ত একটি চ্যাট প্রকাশ্যে আসতেই এনসিবি’র নজরে আসেন শ্রদ্ধা। সেই চ্যাটে জয়া শ্রদ্ধাকে লিখেছিলেন, “সিবিডি অয়েল তোমার জন্য সংগ্রহ করে রেখেছি। পাঠিয়ে দেব?”। প্রত্যুত্তরে শ্রদ্ধা লেখেন, “ধন্যবাদ। আমি এসএলবির সঙ্গে দেখা করতে আগ্রহী। “

খুব সম্ভবত এসএলবি মানে পরিচালক সঞ্জয় লীলা বানসালীর কথাই বোঝাতে চেয়েছিলেন। আর জয়া শ্রদ্ধার জন্য যে বস্তুটি কিনে রাখার কথা বলেছিলেন তা হচ্ছে গাঁজা থেকে নিঃসৃত তেল জাতীয় পদার্থ। পুরো নাম ক্যানাবিডিয়ল।

অন্যদিকে এনসিবি সূত্রে খবর, মাদকযোগে সারার নাম প্রথম প্রকাশ্যে আনেন রিয়া চক্রবর্তী। রিয়া জেরায় বলেন, ‘কেদারনাথ’ শুটের সময়েই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। তখন থেকেই তিনি নাকি সিগারেটের মধ্যে গাঁজা পুরে খাওয়ার অভ্যাস করেছিলেন। প্রসঙ্গত ওই ছবিতেই সুশান্তের বিপরীতে ছিলেন সারা। যদিও রিয়ার আইনজীবীর বক্তব্য এনসিবি’র জিজ্ঞাসাবাদের সময় তাঁর মক্কেল কোনও বলিউড স্টারের নাম নেননি।

তবে দীপিকা, সারা, শ্রদ্ধা অথবা রাকুল, কারও বিরুদ্ধেই এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা