দীপিকা পাড়ুকোন-কারিশ্মা প্রকাশ
বিনোদন

'মাদক চ্যাট' নিয়ে দীপিকার চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক:

মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এসেই প্রকাশ্যে দিলেন চাঞ্চল্যকর তথ্য। বলেছেন, ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে করা মাদকের চ্যাটটি সত্যি।

হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ এবং ‘কে’-র যে কথোপকথন হয়েছিল তা প্রকৃতপক্ষে দীপিকা (ডি) এবং কারিশ্মারই (কে) চ্যাট।

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে মাদক নিয়ে জেরার মুখে এ কথা স্বীকার করেন দীপিকা পাড়ুকোন। একই সঙ্গে দীপিকা দাবি করেছেন, মেসেজে মাদক নিয়ে আলোচনা করলেও, তিনি নিজে মাদক নেন না। কোনো দিন নেননি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটা মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটি-র দপ্তরে মাদককাণ্ডে জিজ্ঞাসবাদের জন্য পৌঁছন দীপিকা। এর কিছুক্ষণ পরেই সেখানে ঢুকতে দেখা যায় সুশান্তের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে। গতকালও কারিশ্মাকে জেরা করেছিল এনসিবি। আজ দীপিকা এবং তার ম্যানেজার কারিশ্মাকে মুখোমুখি বসিয়ে জেরা চলে।

মাদককাণ্ডে দীপিকার নাম জড়িয়ে যাওয়ার নেপথ্যে মূলত বছর তিনেক আগের এক হোয়াটসঅ্যাপ চ্যাট। গত সোমবার এনসিবির হাতে আসে ওই চ্যাট। তাতে দেখা গিয়েছিল, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’র কাছে হ্যাশ চেয়েছে আবার কখনও বা ‘কে’ তাঁকে হ্যাশের জোগানের প্রতিশ্রুতি দিয়েছে। বলিউডের একাংশ দাবি করেছিলেন ওই ‘ডি’ এবং ‘কে’ যথাক্রমে দীপিকা কারিশ্মা।

ঘটনা আরও জটিল হয়ে যায়, যখন এনসিবি’র বারেবারে জিজ্ঞাসবাদের ফলে সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা কার্যত এনসিবি’র কাছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা স্বীকার করে নেন। জয়ার কথার সূত্র ধরে জানা যায়— কারিশ্মা, জয়া এবং দীপিকা, এই তিনজনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। জয়াই খুলেছিলেন গ্রুপটি। অ্যাডমিন ছিলেন দীপিকা এবং সদস্য ছিলেন কারিশ্মা। ‘ফাঁস’ হওয়া সেই চ্যাট আসলে ওই গ্রুপেরই।

এ দিন দীপিকাও জেরায় সে কথা স্বীকার করে নিয়েছেন বলেই এনসিবি সূত্রে খবর। প্রশ্ন, তিন বছর আগের এক চ্যাটের ভিত্তিতে ঠিক কতটা খেসারত দিতে হবে বলিউডের এই ‘এ লিস্টার’কে?

শনিবার সকালে একেবারে সাদামাটা পোশাকেই এনসিবি-র দফতরে পৌঁছন দীপিকা। তারকা সুলভ কোনও কিছুই দেখা যায়নি তার অভিব্যক্তিতে। কালো চশমায় চোখও ঢেকে রাখেননি। করোনাকালে সতর্কবিধি মেনে মুখ ঢাকা ছিল মাস্কে। এমনকি এ দিন যে গাড়িতে চেপে তিনি এনসিবি-র দফতরে পৌঁছন, তা-ও ছিল যথেষ্ট সাদামাটা। কোটি কোটি টাকার একাধিক বিলাসবহুল গাড়ির মালিক হলেও, এ দিন ‘হুন্ডাই’-এর একটি সাধারণ এসইউভি মডেলকেই বেছে নেন দীপিকা। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর মতো তথাকথিত ’ফ্লপ’ নায়িকার দামি ও বিলাসবহুল গাড়ি ব্যবহার নিয়ে এর আগে নানা প্রশ্ন উঠেছিল। গাড়ির ব্যবহারে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে, তা বিলক্ষণ জানতেন দীপিকা। তাই যে গাড়িতে চেপে এনসিবির দফতরে যাবেন, তা নিয়ে বাড়তি আলোচনা চাননি বলেই তিনি সাধারণ গাড়ি বেছে নেন বলে মনে করা হচ্ছে।

দীপিকা -কারিশ্মার পাশাপাশি মাদকযোগে আজ সারা আলি খান এবং শ্রদ্ধা কাপূরকেও জেরা করছে এনসিবি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা