সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন সোহিনী

বিনোদন ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিককে বিয়ে করলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সোহিনী সরকার।

আরও পড়ুন: হঠাৎ কী হলো ঋতাভরী

সোমবার (১৫ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলি।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শোভন-সোহিনী। গত ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা। ১৫ জুলাই চার হাত এক হয় টলিপাড়ার চর্চিত এই যুগলের।

সোহিনী সরকার তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, সোহিনীর পরনে বেনারসি। মাথায় টিকলি, খোপায় ফুল। গলায় সোনার হার। অন্যদিকে শোভনের সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবিতে সেজেছেন শোভন। এ ছবির ক্যাপশনে সোহিনী লেখেন- দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।

আরও পড়ুন: প্রেমিকের টি-শার্টে দিতিপ্রিয়া

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী।

২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা