সংগৃহিত ছবি
বিনোদন

সিক্যুয়েল থেকে বাদ দীপিকা!

বিনোদন ডেস্ক: বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘কল্কির’ ঝড়। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি।

আরও পড়ুন: ট্রল নিয়ে মাথাব্যথা নেই

তবে শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে বাদ দিয়েছেন পরিচালক নাগ অশ্বীন।‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রথমটায় দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তারা।

আরও পড়ুন: হাসপাতালে ঊর্বশী

উল্লেখ্য, কল্কি ছবিটি ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৮৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনি ধারা হিসাবে সেট করে। ভৈরব, যিনি পোস্ট-অ্যাপোক্যালিপটিক শহর কাশীতে বাস করেন, কমপ্লেক্সে যাওয়ার জন্য পর্যাপ্ত ইউনিট পেতে চান। অন্যদিকে, শম্ভালা নামে একটি শহরও রয়েছে, যা দলিতদের জন্য একটি শরণার্থী শিবির। এদিকে, অশ্বত্থামা, যিনি সুমাথির সন্তান সুম ৮০ কে রক্ষা করার শপথ নিয়েছেন।

ছবিটিতে ভৈরব নামে এক শিকারির গল্প বলা হয়েছে। ক্যাম্পাসে নিজের জীবন গড়ার বিশাল উচ্চাকাঙ্ক্ষা তার। তিনি কীভাবে অশ্বত্থামা (অমিতাভ) এবং সুম ৮০ (দীপিকা) সঙ্গে পথ অতিক্রম করেন, তা নিয়েই এগোয় গল্পটি। কমল হাসান কমপ্লেক্সের শাসক সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ম্রুনাল ঠাকুর, আন্না বেন, বিজয় দেবেরাকোন্ডা, দুলকার সালমান এবং ব্রহ্মানন্দমের মতো তারকারা অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা