সংগৃহীত
বিনোদন

প্রকাশ্যে আনলেন মেয়েকে 

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলার তারকা দম্পতি রাজ ও শুভশ্রী। তাদের ছেলে ইউভানের জন্মের অল্প কিছু সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের (৩০ নভেম্বর) শুভশ্রী ২য় বার মা হওয়ার সুখবর জানিয়েছিলেন তার ভক্তদের। তবে মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে অনেক দূরেই রেখেছিলেন।

আরও পড়ুন: কানে ‘গোলাপী রানি’ উর্বশী

শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে তিনি ২ সন্তানের একটি ছবি পোস্ট করে। এ সময় অভিনেত্রী লেখেন, সকালের কথারা। ঐ ছবিতে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সাথে গল্প করছে ইউভান। তার পাশে রাখা আছে অনেক সফট টয়।

ছোট্ট ইয়ালিনির মাথায় ৪টি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ভাই ইউভান। এ মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের অনেকটা নজর কেড়েছে।

আরও পড়ুন: আবেদনময়ী লুকে নুসরাত

মেয়ের জন্মের ৬ মাস বয়স হতে চলেছে তবুও মেয়ের মুখ দেখাননি এই তারকা দম্পতি। দেবলীনা কুমার নামে ১ জন লিখেছেন, ওমা কী মিষ্টি। কী সুন্দর গল্প শুনছে মেয়ের মুখ দেখাও না কেন। আবার কেউ কেউ বলছেন, ‘চুলের স্টাইলটা খুবই ইউনিক তো…।’

রাজ চক্রবর্তীর পরিচালনায় বাবলি সিনেমাতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বুদ্ধদেব গুহর উপন্যাসে অবলম্বন করে তৈরি হয়েছে এই সিনেমা। তাছাড়াও এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: মুখ খুললেন মনোজ

রাজ চক্রবর্তীর আরও ১টি ছবিতে উকিলের চরিত্রে থাকবেন তিনি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে। এর পাশাপাশি শুভশ্রী দেবালয় ভট্টাচার্যের ভৌতিক ছবি আলেয়াতে কাজ করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা