ফাইল ছবি
বিনোদন

কান উৎসবের পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমকালো আয়োজন কান উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠছে আজ।

আরও পড়ুন: ‘তুফান’র পোস্টার প্রকাশ্যে

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ আসর বসবে। এ উপলক্ষে বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা কান শহরে জড়ো হচ্ছেন।

প্রতিবছরই এ উৎসবে বাছাই করা বেশ কিছু সিনেমা দেখানো হয়। এবারেও ভারতীয় কিছু সিনেমা এ তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে- পায়েল কাপাডিয়ার ‌‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’।

আরও পড়ুন: প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা এ অনুষ্ঠানে দেখানো হবে। সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এ সিনেমায় তুলে ধরা হয়েছে মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন।

এবারের কান উৎসবে দেখানো হবে ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’। এতে এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, তার মৃত স্বামীর জায়গায় সে পুলিশের চাকরি পেয়েছে এবং চাকরি করছে। কাজের সূত্রে সে একটি অল্প বয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে। সন্তোষ’র জীবন নিয়েই সিনেমাটির গল্প।

পাশাপাশি ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও উৎসবের জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এ গল্পে রয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা