ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিব খানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: আজ ঢালিউড কিং শাকিব খানের ৪৫তম জন্মদিন। তিনি ২ দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এবং উপহার দিচ্ছেন একের পর এক সুপারহিট সিনেমা।

আরও পড়ুন: শাকিবের সিনেমার ভিলেন যীশু

তার প্রকৃত নাম মাসুদ রানা। বাবা সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৭৯ সালের এই দিনে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি।

আরও পড়ুন: শাকিবের মায়ের চরিত্রে মাহি!

ঢালিউড সুপারস্টার খ্যাত এ তারকা দুর্দান্ত অভিনয়ের জন্য এখন পর্যন্ত ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড ও বলিউডেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ সুপারস্টার।

তবে অভিনেতা হিসেবে ক্যারিয়ারে সাফল্যের ছোঁয়া পেলেও ব্যক্তি জীবনে খানিকটা সমালোচিত এ নায়ক। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। অবশ্য সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান।

আরও পড়ুন: দক্ষিণী ছবিতে পা রাখছেন কারিনা

ঢালিউড সুপারস্টারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর, সুভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী প্রভৃতি।

সবশেষ হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে একের পর এক রেকর্ড ব্রেক করে চলেছেন এ অভিনেতা।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা