সংগৃহীত
বিনোদন

শাকিবের সিনেমার ভিলেন যীশু

বিনোদন ডেস্ক: ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণ করছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই পরিচালক। এবার এই নির্মাতা ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’।

আরও পড়ুন : শাকিবের মায়ের চরিত্রে মাহি!

ছবিটির ঘোষণা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিনেমা-সংশ্লিষ্টরা গোপন রাখছেন এর অভিনয় শিল্পীদের নামও। সম্প্রতি জানা যায়, এতে শাকিবের বিপরীতে থাকছেন দুই নায়িকা—নাবিল ও মিমি। এবার জানা গেছে, ‘তুফান’-এ দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি হাজির হবেন ভিলেন চরিত্রে

ইতোমধ্যেই ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েকদিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে যান রায়হান রাফি। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

আরও পড়ুন : কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা