ছবি: সংগৃহীত
শিক্ষা

মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্লেকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।

আরও পড়ুন: অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিতেক বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

এ সময় ‘বনভূমি উজার করে যত্রতত্র ভবন নির্মাণ ও জনগণের টাকার শ্রাদ্ধ করে অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করো, মাস্টারপ্ল্যান প্রণয়ন করো’ স্লোগানে মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া ‘প্রাণ প্রকৃতি উজাড় করে উন্নয়ন চায় না’ লেখা প্লেকার্ড হাতে স্লোগান দেয় তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন

বিপ্লবী ছাত্র-মৈত্রি জাবি শাখার সংগঠক সোমা ডুমরি জানান, দীর্ঘদিন ধরে মাস্টারপ্লানের দাবি জানিয়েও তার কোনো কাজ দেখতে পাইনি। প্রশাসন মাস্টারপ্লান ছাড়া কাজ করায় আমাদের ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নষ্ট হয়েছে।

কয়েক মাস আগে রাতের আধারে আইবিএ ভবনের জন্য সুন্দরবন এলাকায় গাছ কাটা হয়েছে। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি হলেও সে রিপোর্ট আমরা পাইনি।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনকে প্রশাসন আলগাভাবে নিচ্ছে। প্রশাসনকে বলতে চাই, আমাদের আন্দোলন আলগাভাবে নিলে দেখবেন এ আন্দোলন একদিন দাবানলে পরিণত হবে।

আরও পড়ুন: নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি

ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, দীর্ঘদিন ধরে মাস্টারপ্লানের জন্য আমরা সক্রিয় আন্দোলন জারি রেখেছি। বিশ্ববিদ্যালয়ের সবাই বলছে, আমাদের দাবি যৌক্তিক। তারপরও মাস্টারপ্লান করার কোনো আগ্রহ প্রশাসনের মধ্যে দেখছি না।

প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই সামনে শীতের বন্ধে যদি আর একটা গাছ কাটা হয়, তাহলে শিক্ষার্থীরা এ প্রশাসনকে সমূলে উৎপাটন করবে। প্রশাসন উন্নয়নের নামে বারবার চাকচিক্যময় নকশা দেখায়। কিন্তু সেটা সুন্দরভাবে শেষ করে না।

আরও পড়ুন: কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু অটোমেশনের আওতায় নিয়ে আসা হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তি প্রশাসন দূর করার কোনো সদিচ্ছা আমরা দেখি না।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও গাছ কাটার প্রতিবাদে আন্দোলন করে আসছে প্রগতিশীল শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা