সংগৃহীত
শিক্ষা

নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে‌র এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে মার্চে।

আরও পড়ুন: পটুয়াখালীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসা. রোকেয়া পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু ৯ জুন। ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৬ জুন শুরু হবে। আবার পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এ ছাড়াও দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ শিক্ষাবর্ষ) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে ও ফল প্রকাশ হবে মার্চে।

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

এইচএসসি পরীক্ষা সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার জানান, জুন মাসের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার পূর্ণ নম্বরে ও সকল বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা