ছবি: সংগৃহীত
শিক্ষা
প্রাথমিকে শিক্ষক নিয়োগ

প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় দেড় লাখেরও বেশি প্রার্থী অংশ নিতে না পারাসহ ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে এ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন প্রার্থীদের একটি অংশ।

আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন দেড় শতাধিক প্রার্থী।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া বরিশাল বিভাগের প্রার্থী ফাতেমা আক্তার সাথী জানান, কয়েক দফা পেছানোর পর হরতাল-অবরোধের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ এ কারণে বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া পেছানো হয় সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষাও।

তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ায় অনেক প্রার্থী প্রবেশপত্র ডাউনলোডের এসএমএসও পাননি। প্রবেশপত্র তুলতে না পেরে অনেকে পরীক্ষার হলে ঢুকতে পারেননি। এ পরীক্ষায় প্রক্সিসহ ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের তফসিল বৈধ

পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে গেছে। এটা গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না। আইনগতভাবে আমরা এ পরীক্ষা বাতিলের জন্য হাইকোর্টে রিট করবো।

এ দিন সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বরাবর পরীক্ষা বাতিলের দাবিতে আবেদন করেন আন্দোলনকারীরা।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় মোট প্রার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানির আহ্বান

হরতাল, অবরোধ ও বৈরী আবহাওয়ার কারণে দূরপাল্লার গাড়ি, বিভাগীয় গাড়ি, রেলের টিকিট না পাওয়ায় ১ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এছাড়া অনেক প্রার্থীর আবেদনের সাথে ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস না যাওয়ায় পরীক্ষা সম্পর্কেও জানতে পারেননি। ফলে তারা পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারেননি।

এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যানুযায়ী, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাঁস, উত্তরপত্র জালিয়াতি ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করেছে জালিয়াতচক্র। এতে নিয়োগ পরীক্ষায় চরম অনিয়ম-দুর্নীতি হয়েছে।

সার্বিক বিষয়ে বিবেচনা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বাতিল করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা