সংগৃহীত ছবি
শিক্ষা

ভিসির সাথে ‘মুজিব’ দেখলেন ঢাবির ৫০০ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন।

আরও পড়ুন : মনপুরা মনোয়ারা বেগম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তারা।

সেখানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ দেখেন।

আরও পড়ুন : স্কুলেই রান্না শিখছে শিক্ষার্থীরা

ঢাবি ভিসি মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, উদ্যোগ ও প্রত্যয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিসি আরও বলেন, ’৭৫-পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ ও ঐতিহাসিক অবদানকে বিকৃতভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা