শিক্ষা
প্রধানমন্ত্রীর জন্মদিন

শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)৷ ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি ক্যাটাগরিতে এতে অংশগ্রহণ করতে পারবেন৷

আরও পড়ুন : ঢাবিতে চালু হলো ই-সিকিউরিটি

বুধবার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে৷

এতে বলা হয়েছে, আধুনিক বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদ্‌যাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন : র‌্যাগিংয়ের দায়ে ইবির ৫ ছাত্র বহিষ্কার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র অর্জন নিয়ে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে তা ইমেইল ঠিকানা- 28septemberdshe@gmail.com- এ আগামী ২৭ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করবে।

নোটিশে আরও বলা হয়, ক বিভাগে ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য চিত্রাঙ্কনের বিষয়- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছ৷ খ বিভাগে ৯ম- ১০ শ্রেণির জন্য চিত্রাঙ্কনের বিষয়- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন৷ গ. বিভাগে একাদশ- দ্বাদশ শ্রেণির চিত্রাঙ্কনের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা