ছবি-সংগৃহীত
শিক্ষা

রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফরহাদ হোসেন রনি নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সা‌পের কাম‌ড়ে কৃষ‌কের মৃত্যু

সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামানিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন।

সহযোগী অধ্যাপক সুব্রত প্রামানিক জানান, ঐ শিক্ষার্থীর সহপাঠীরা ফোনে কল করে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শিক্ষার্থীর মৃত্যুর কারণ এখনো জানা জানা যায় নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাকিটা রিপোর্ট থেকে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জানা গেছে, নিহত রনির গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। পিতামাতার একমাত্র সন্তান ছিলেন তিনি। পিতা স্কুলের শিক্ষকতা করেন। আগস্ট মাসে তার স্নাতক শেষ হলে ঢাকায় মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকুরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সহপাঠী মামুন জানান, রাতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া না পাওয়ায় দুপুরে আবারো তাকে ডাক দেই। কিন্তু তখনও কোনো সাড়া পায়নি। পরে সন্ধ্যায় মেসের কয়েকজন মিলে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানায়, কি কারণে মৃত্যু হয়েছে, সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যে মারা গেছেন। রিপোর্ট পেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ২

নিহত শিক্ষার্থীর আরেক সহপাঠী রহমত-ই-রাব্বি বলেন, চাকুরির প্রস্তুতি নেওয়ার জন্য ঢাকায় একটি মেসের ২সিটের একটি রুমে থাকতেন রনি। যথারীতি আগের রাতে ঘুমিয়েছিল। কিন্তু অনেক বেলা হয়ে গেলেও সে ঘুম থেকে উঠেনি। রনির রুমমেট অনেকবার ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে মেসের কয়েকজন তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা