ছবি: সংগৃহীত
শিক্ষা

বেনাপোলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বেনাপোল প্রতিনিধি: ‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের
সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

সোমবার (২ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্ম সংস্থা সহায়তা প্রকল্পের (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা উপজেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব‍্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভ-টিজিংসহ শারীরিক ও মানসিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন অতিথিরা।

আরও পড়ুন: শিশুরা গড়ে উঠলে বিশ্ব শান্তিময় হবে

উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা এস এম শাখির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী বিআরডিবি অফিসার নাসিম উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা