ছবি : সংগৃহিত
শিক্ষা

গ্র্যাজুয়েটদের জন্যে উদ্যোক্তা হওয়ার শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: একজন গ্র্যাজুয়েটকে তার সিলেবাস পড়ানোর পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই শেখানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হবে

তিনি বলেন, কর্মক্ষেত্রের কেউ যেন বলতে না পারে তুমি এটা পার না, ওটা পার না। তার যদি চাকরি না হয় তারপর তিনিই সিদ্ধান্ত নেবেন তিনি চাকরি করবেন, নাকি উদ্যোক্তা হবেন।

বুধবার (১৪ জুন) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যে কর্মদক্ষতার প্রয়োজন তারা তা অর্জন করতে পারে না। এজন্য অনেক গ্র্যাজুয়েট হতাশ হয়ে পড়ে।

আরও পড়ুন: ঢাবিতে ভূমিকম্প বিষয়ক সেমিনার

তিনি বলেন, করোনা মহামারির পর যখন আমরা বুঝতে পারছিলাম না, কীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব, ঠিক তখন কোডার্স ট্রাস্ট আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে এবং ওই সময় প্রায় ১০ হাজার শিক্ষককে তারা প্রশিক্ষণ দিয়েছে। এজন্য আমি কোডার্স ট্রাস্টকে ধন্যবাদ জানাই।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, গেমিং, কালচার, বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা শেখালে তারা বেশি মনোযোগী হয় এবং দ্রুত ধরতে পারে।

এজন্য ‘হাসিনা এন্ড ফ্রেন্ডস’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এ কর্মসূচি চলছে। সামনে আরও বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান পলক।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে আর সারা দেশে ৭০ হাজারের বেশি তরুণ-তরুণীকে নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করেছে কোডার্স ট্রাস্ট। এক্ষেত্রে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের অগ্রযাত্রায় কোডার্স ট্রাস্ট যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটির প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন: প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডার্স ট্রাস্টের ফাউন্ডার ও সিইও আবদুল আজিজ, আমেরিকান দূতাবাস, ডিসকোভারি এডুকেশন কর্মকর্তারা।

কোডার্স ট্রাস্ট থেকে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হয়েছেন এমন দুইজন অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা