ছবি: সংগৃহীত
শিক্ষা

নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক : স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সব বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন : প্রশ্নপত্রে সিনেমার সংলাপ

সোমবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ বিনির্মাণে বুদ্ধিবৃত্তিক চর্চার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। পড়াশোনার সাথে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি তাদেরকে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক দক্ষমানব সম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন : ঢাবিতে ভূমিকম্প বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী।

প্রসঙ্গত, ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০ টি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা