ছবি: সংগৃহীত
শিক্ষা

রুয়েট উপাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষকদের আন্দোলনের মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন।

আরও পড়ুন : চলতি সপ্তাহে ঢাবির ৩ অনুষদের ফল

রোববার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

রেজিস্ট্রার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : শিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ দাবি

এর আগে রোববার সকালে পদোন্নতির দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সব শর্ত পূরণ করেও গত ১৫ মাসে কমপক্ষে ৮০ জন শিক্ষক তাদের ন্যায্য পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৪ দিন তারা ক্লাসে উপস্থিত না হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন : গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩২

সাধারণত প্রতি বছর রুয়েট কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের পদোন্নতি ও আপগ্রেড করে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য (ভিসি) না থাকায় গত বছর ফেব্রুয়ারিতে শেষ বিজ্ঞপ্তির পর আর কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

বিষয়টি নিয়ে একাধিকবার রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের মোবাইল ফোনে করা হলেও তিনি রিসিভ করেনি।

আরও পড়ুন : রাবির ৩ দিনের ভর্তিযুদ্ধ শুরু

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখের মেয়াদ পূর্ণ হয়। আগস্ট মাসে উপাচার্যের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন নিয়োগ পান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা