ছবি: সংগৃহীত
শিক্ষা

চলতি সপ্তাহে ঢাবির ৩ অনুষদের ফল 

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা পেছালো

শনিবার (২৭ মে) এ ইউনিটের প্রধান সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষ পর্যায়ের কাজ চলছে। আর হয়তো ৪ থেকে ৫ দিন লাগবে।

আশা করি চলতি সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে। আমরা সে চেষ্টা করছি।

আরও পড়ুন : আবারো চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ

চলতি সপ্তাহে ঢাবির চারুকলা ইউনিটের পরীক্ষার ফলাফলও প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া জুনের প্রথম সপ্তাহে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের ৮ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে আসন সংখ্যা ২৯৩৪ টি। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে ৯০৮ টি, মানবিক বিভাগে ১৭৪৪ টি এবং বাণিজ্য বিভাগে ২৮২ টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন : ইউজিসি চেয়ারম্যানকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

এর বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩৪ শিক্ষার্থী। ৮ টি বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৮ হাজার ৭১৫, রাজশাহী বিভাগে ১২ হাজার ১৩৬, রংপুর বিভাগে ১০ হাজার ২৮৮, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৮৩০, ময়মনসিংহে ৮ হাজার ৬৪৬, খুলনায় ৮ হাজার ৫৯৫, বরিশালে ২ হাজার ৮৭৩ আর সিলেটে ১ হাজার ৭৫১ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা