ছবি: সংগৃহীত
শিক্ষা

ভিকারুননিসায় স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিবেচনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে অনুমতিক্রমে শুধুমাত্র বাটন ফোন সাথে রাখতে পারবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : শিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ দাবি

সোমবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন আনলে পড়াশোনায় কী ধরনের ক্ষতি হয়, সেটা আপনারা অবগত। তাই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে সহযোগিতা করবে।

এর আগে গত ২৪ মে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সাথে রাখা যাবে।

আরও পড়ুন : চলতি সপ্তাহে ঢাবির ৩ অনুষদের ফল

এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না।

প্রতিষ্ঠানের যেকোনও প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা