ছবি-সংগৃহীত
শিক্ষা

পাঁচ বোর্ডে এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার কারণে ৫টি বোর্ডে রোববারের (১৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ডগুলো হল- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ডের পরীক্ষার স্থগিত থাকবে। এছাড়া, সারা দেশে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। তবে অন্যান্য বোর্ডের ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা