সংগৃহীত
শিক্ষা

অধ্যক্ষ পদে আবেদন শুরু ১ এপ্রিল

স্টাফ রিপোর্টার : সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য আবেদন শুরু হবে শনিবার (১ এপ্রিল) থেকে। আবেদন করা যাবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

বৃহস্পতিবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) কাজি মো. আবদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের “সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০” অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না।অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা আগামী শনিবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd/www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

এছাড়া ১৪ এপ্রিলের মধ্যে আবেদনগুলো সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানকে পাঠানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা