ছবি : সংগৃহিত
শিক্ষা
সূর্যমুখী কিন্ডারগার্ডেন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

ভোলা প্রতিনিধি : ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের প্রাণ কেন্দ্রের প্রাচীন ও ঐতিহ্যবাহী খুদে শিশুদের বিদ্যাপিঠ সূর্যমুখী কিন্ডারগার্ডেনে হয়ে গেলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী।

আরও পড়ুন : সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

শুক্রবার (১৭ মার্চ) সকালে এই লক্ষ্যে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় ৩০ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের শুভ সূচনা।

কিন্ডারগার্ডেনের শিশু শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

আরও পড়ুন : উচ্চতর গবেষণায় সহায়তা দেবে মন্ত্রণালয়

প্রতিযোগীদের মধ্যে অধিকাংশই এঁকেছে জাতীয় পতাকা, কেউ কেউ জাতীয় স্মৃতিসৌধ, কেউবা এঁকেছে দেশের স্মৃতি বিজরিত বিভিন্ন ছবি। এরপর দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি ও ৭ই মার্চে দেয়া জাতির পিতার ভাষণ প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরো কিন্ডারগার্ডেন জুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর সাথে যোগ হয়েছে প্রতিযোগীদের সাথে আসা অভিভাবকদের মিলনমেলা।

অনুষ্ঠানের এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অভিমত ব্যক্ত করতে গিয়ে কিন্ডারগার্টেনের পরিচালক ইমরোজ সিদ্দিকী বলেন, বিগত বছরগুলোতে মহামারি করোনার কারণে আমরা বহু ধরনের অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হয়েছি। তাই অনেকদিন পর হলো জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শিশু শিক্ষার্থীদের নিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা সম্পর্কে শিশুদের মধ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধারণা দিতে পেরেছি।

আরও পড়ুন : গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জবি

শিশুরা লেখাপড়ার পাশাপাশি বাৎসরিক এসকল অনুষ্ঠানের মধ্য দিয়ে বহু কিছু শিখবে এবং জানবে। এমনকি আগামী দিনের জন্য নিজেদেরকেও তৈরি করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, কিন্ডারগার্ডেনের শিক্ষিকা বিউটি পোদ্দার, মিনু কর্মকার, জেবুন নাহার স্বপ্নীল, খাদিজা মেহজাবীন, ওয়াহিদা কাঁকন, হাসনাহেনা বকুল, রাবেয়া বেগম লিচা, উম্মে আয়মারা চুমকি, খাদিজা বেগম, ফাতেমা তুজ জহুরা, নাসরিন, শুভ্রা, তৃষা।

আরও পড়ুন : গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ২০ মে

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার হিসেবে মূল্যবান বই ও রেস্ট তুলে দেন কিন্ডারগার্ডেনের পরিচালক ইমরোজ সিদ্দিকী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা