সংগৃহীত
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

রাবি প্রতিনিধি : বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

এ প্রতিবেদন লেখার সময় অর্থাৎ রাত ৮টার পরও এ সংঘর্ষ চলছিল। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় ঐ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বিনোদপুর বাজারে আগুন ধরিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্থানীয়রা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবোরধ করে রেখেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, শনিবার রাবির একজন শিক্ষার্থী বাসে করে বগুড়া থেকে নিজের ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার তর্ক হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আসলে ওই ছাত্রের সঙ্গে কন্ডাক্টর আবার তর্ক জড়ান।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি এসে ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষে সংষর্ষ শুরু হয়। স্থানীয়দের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্ররা বিনোদপুর বাজারে আগুন ধরিয়ে দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা