সংগৃহীত
শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষার ফল শুক্রবার

স্টাফ রিপোর্টার : ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হবে। ফল জানা যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েসবসাইট থেকে।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষার আবেদন গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে। দেশের ৮টি শিক্ষা বোর্ড থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এক লাখ ৪ হাজার ৬৬৫টি। এরমধ্যে সবচেয়ে বেশি ৩১ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন ঢাকা শিক্ষা বোর্ড থেকে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আগামীকাল শুক্রবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষার ফল দেখতে পারবেন।

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টায় প্রধানমন্ত্রী

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এরপর গত ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আর ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।

সান নিউজ/ জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা