সংগৃহীত
শিক্ষা

একাদশে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

সান নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রোববার (৫ মার্চ) থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত একাদশের নতুন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।

রোববার (৫ মার্চ) থেকে অনলাইনে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কোডিং ও ডিজাইন শেখানো হবে

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

জানা গেছে, আগামী ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, নিজ শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-তে রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ করতে হবে।

আরও পড়ুন : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

এতে বলা হয়, ওয়েবসাইটে ‘কলেজ লগইন’ প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অনলাইনে পাঠাতে হবে। ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে পুরো কার্যক্রম শেষ করতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা