ঢাকা কলেজ (ছবি-সংগৃহীত)
শিক্ষা

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক: তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৫ মার্চ) বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবেবরাত উপলক্ষে দুই দিন মিলিয়ে মোট তিন দিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে’ ৮ মার্চ তারিখেও কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

৮ মার্চ ছাড়া উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

আরও পড়ুন: মুক্তির মেয়াদ বাড়ানো হবে

উল্লেখ্য, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের পর তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা