শিক্ষা

ফুলপরী পেল বঙ্গমাতা হল

ইবি (প্রতিনিধি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপরী সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম পছন্দ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা হল থেকে বিছানাপত্রও স্থানান্তর করেছেন তিনি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পছন্দমতো হলে উঠতে পেরে উচ্ছ্বসিত ফুলপরী খাতুন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে খুবই ভালো লাগছে। পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে, এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিট দেওয়ার বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি হল প্রভোস্টের সহযোগিতায় ভুক্তভোগীর পছন্দ অনুযায়ী হলে সিট বরাদ্দ দিয়েছি। তাকে অভয় দেওয়া হয়েছে। সে নির্বিঘ্নে হল থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা