ছবি : সংগৃহিত
শিক্ষা

নোয়াখালীতে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বুধবার এইচএসসির ফল প্রকাশ

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দাঁড়িস মিয়াজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আন্নাতুল ফেরদাউস সালমা (১৭)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দাঁড়িস মিয়াজী বাড়ির মো.রেজওয়ান ওরফে আলাউদ্দিনের মেয়ে। সালমা স্থানীয় ব্রাক অফিস সংলগ্ন জামেয়া ইসলামিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : আন্দোলনে উত্তাল আইডিয়াল কলেজ

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহ্বান

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সালমা র্দীর্ঘ দিন থেকে বুক ব্যথায় ভুগছিলেন। বুক ব্যথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা