ফাইল ছবি
শিক্ষা

কোন বোর্ডে পাসের হার কত?

সান নিউজ ডেস্ক: সারা দেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তরের পর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

বোর্ডভিত্তিক পাসের হার

ঢাকা শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ, মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ। মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ, মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ। মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ। মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ শতাংশ, মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ। মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ। মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ। মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ। মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ। মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ, মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ। মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।

আরও পড়ুন: দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান

মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ।

কারগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

আরও পড়ুন: বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ

উল্লেখ্য, পরীক্ষায় এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডভিত্তিক পাসের হার বিশ্লেষণে দেখে গেছে, ৯৫.১৭ শতাংশ গড় পাসের হার নিয়ে সবচেয়ে ভালো করেছে যশোর বোর্ড। পাসের হারের দিক থেকে তলানিতে সিলেট বোর্ড (৭৮.৮২)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা