ছবি: সংগৃহীত
শিক্ষা

বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ

সান নিউজ ডেস্ক : এবার বারিশাল বোর্ডের এসএসসি ও সমমানের পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন : দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল বোর্ড এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করে।


বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার বলেন, বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। ফলাফলে ছেলেদের মধ্যে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়েদের মধ্যে ৪৪ হাজার ৫৭৯ জন পাস করেছে। বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে।

আরও পড়ুন : ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী। ২০১৯ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১৮৯ জন।

বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১.২৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৯.১৭ শতাংশ।বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২.৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২.১৫ এবং মানবিক বিভাগে পাসের হার ৮৮.৭২ শতাংশ।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা