ছবি-সংগৃহীত
শিক্ষা

জাবির ৩ অধ্যাপক চাকরিচ্যুত

সান নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে।

আরও পড়ুন: বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই

রোববার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরিচ্যুত তিন অধ্যাপক হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম।

আরও পড়ুন: গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

জানা যায়, অনুমতি ছাড়া ছুটি কাটানোর দায়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

এদের মধ্যে অধ্যাপক আনন্দ কুমার ঘোষ ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে শিক্ষা ছুটিতে ছিলেন। যা কয়েক দফায় বৃদ্ধি করেন তিনি। সর্বশেষ বৃদ্ধি করা ছুটির তারিখ পার হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে তাকে তিনবার যোগদানের তাগিদপত্র দেওয়া হয়। তবে সেটিতেও সাড়া দেননি তিনি। পরবর্তীতে অননুমোদিত ছুটি কাটানোর দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়াও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে শিক্ষা ছুটিতে ছিলেন। যা শেষ হওয়ার পর ২০২০ সালের ৩ মার্চ তাকে যোগদানের জন্য চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ওই বছরের ২২ নভেম্বর তার উত্তর। সেখানে তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দাবি করেন।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

অন্যদিকে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগমকেও অননুমোদিত ছুটি কাটানোর দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা কার্যকর হবে গত ২ আগস্ট ২০১৯ থেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম গণমাধ্যমকে বলেন, যারা অননুমোদিত ছুটিতে আছেন আমি তাদেরকে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য বলব। অন্যথায় বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা