শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা

বিতর্ক চর্চা শুরু করতে চাই

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই।

আরও পড়ুন: মিরসরাইয়ে মেয়রসহ গুলিবিদ্ধ ৩

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তিবান্ধব নয় প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা হলো একজন মানুষকে পরম সহিষ্ণু হতে শেখায়।

এর আগে তিনি ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব ২০২২ এর উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, ড. আব্দুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ চাঁদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রসঙ্গত, ১৩-১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সারা দেশের ৩২ বিশ্ববিদ্যালয় ও দেড়শ শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার বিতার্কিক ও বির্তক অনুরাগী অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা