প্রতীকী ছবি
শিক্ষা

দক্ষতা বাড়াতে হবে

সান নিউজ ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশে শিক্ষার মান অনেক দূর এগিয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এদেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে দক্ষতা বাড়াতে কাজ করতে হবে। সেদিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর হেইলিবেরি ভালুকা এরই অংশীদার হতে যাচ্ছে।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

শনিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে হেইলিবারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

ব্রিটিশ হাইকমিনার রবার্ট ডিকসন বলেন, ‘হেইলিবারি’ হতে যাচ্ছে প্রথম পূর্ণাঙ্গ ইংরেজী মাধ্যমের বোর্ডিং স্কুল, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুবিধা দেবে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের মৃত্যু

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, হেইলিবারি ভালুকা দেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য সাধারণ সংযোজন। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন- ২০৪১ এর লক্ষ্যমাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, একটা সময় বাইরের দেশে বাংলাদেশ শুধু বন্যা আর দরিদ্র দেশ হিসাবে পরিচিত ছিল। এখন সে চিত্র বদলে গেছে।

এদেশের শিক্ষার্থীরা বহির্বিশ্বে বাংলাদেশকে নানাক্ষেত্রে সুপরিচিত করে তুলছে। এ সময়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানে নিয়ে যেতে এই স্কুল মাইলফলক হিসেবে কাজ করবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বাংলাদেশে প্রথম আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি ভালুকা যুক্তরাজ্যের অন্যতম প্রধান স্কুল হেইলিবারি ও বাংলাদেশের বেস্ট সার্ভিস লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। এই স্কুলটিতে ১০০০ শিক্ষার্থীর আবাসিক সুবিধা রয়েছে।

প্রস্তাবিত ধামশুর অর্থনৈতিক অঞ্চলের ৮৫০ একর জমিতে নির্মিত এই প্রতিষ্ঠানে সর্বাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা এই স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। ২০২৩ সালের আগস্ট মাসে আনুষ্ঠিকভাবে স্কুলের কার্যক্রম শুরু হবে। আগামী বছর জানুয়ারিতে এই স্কুলের ভর্তি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়ার সুযোগ পাবে।

আরও পড়ুন: নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, হেইলিবারি ইউ কে’র প্রধান শিক্ষক মার্টিন কলিয়ার উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা