ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা আহত
শিক্ষা

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা আহত

সান নিউজ ডেস্ক : ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ৩ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাবি কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনের ফুটপাতে এ মারধরের ঘটনা ঘটে।

ঢাবিতে মারধরের শিকার ব্যক্তিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দফতর সম্পাদক সালেহউদ্দিন সিফাত, অর্থ সম্পাদক আহনাফ সাঈদ খান ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আবদুল কাদের। তাদের মধ্যে সিফাত ও আহনাফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

ছাত্র অধিকার পরিষদের অভিযোগ, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকা সন্দেহে থানায় সোপর্দ করা ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিফতাহুল মারুফকে পুলিশ মুচলেকা নিয়ে ছেড়ে দিলে তাকে নিয়ে আসার সময় জসীম উদ্দিন হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

তারা জানায়, কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের কর্মী সমাজবিজ্ঞান বিভাগের সোহান, আইন বিভাগের রেজাউল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তুষার, সাংবাদিকতা বিভাগের হেদায়েতুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

জসীম উদ্দিন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমনের অনুসারী তারা সবাই । তবে ছাত্রলীগ বলছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন বলেন, নিরপরাধ এই শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। সকাল থেকেই আমরা থানায় ছিলাম। পরে দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দিলে তাকে নিয়ে আমরা প্রতিবাদে মিছিলের চেষ্টা করি। সেখান থেকে ফেরার পথে তিনজন হামলার শিকার হন। সিফাত ও আহনাফ ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে

আখতার হোসেন বলেন, আমরা এ ঘটনার বিচার চাই। এ ঘটনা ও নিরপরাধ শিক্ষার্থীকে হয়রানির প্রতিবাদে আমরা সন্ধ্যার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।

কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমনকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এ ধরনের ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত থাকার কথা নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা