ছবি: প্রতীকী
শিক্ষা

হচ্ছে না এসএসসি পরীক্ষা

সান নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে না। রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষাবোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতারা হাস্যকর অভিযোগ করেছেন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

তিনি বলেন, ‘জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষা নেওয়ার উপযোগী করতে সময় লাগবে। তাই, জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।’

আগস্টের কত তারিখে পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এর পর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।’

এইচএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সাথে সম্পর্কিত, তাই এ পরীক্ষাও পিছিয়ে যাবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা