ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা আজ ‘চ’ ইউনিট
শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা আজ

সান নিউজ ডেস্ক : ( ঢাবি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা ‌অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকাসহ বিভাগীয় ৮ শহরে গত ১৭ জুন শুক্রবারের সাধারণ জ্ঞান (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা আজকের অঙ্কন পরীক্ষায় বসছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

শুক্রবার সাধারণ জ্ঞান পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অঙ্কন পরীক্ষার তারিখ ঘোষণা করে বলেন, ‘এবার ‘চ’ ইউনিটের মোট ১৩০ টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্য থেকে মেধাতালিকায় প্রথম ১ হাজার ৫০০ জন ‌অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা দিতে পারবে।’

উল্লেখ্য, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুইভাগে ‌অনুষ্ঠিত হয়; সাধারণ জ্ঞান ও ‌অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা। সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ৭ হাজার পরীক্ষার্থী থেকে ১ হাজার ৫০০ জনকে অঙ্কন পরীক্ষার জন্য মনোনয়ন দিয়ে গত ২৩ জুন ফল প্রকাশ করা হয়। তাদের মধ্য থেকে অঙ্কন পরীক্ষার মাধ্যমে ১৩০ জন শিক্ষার্থী চারুকলা ‌অনুষদের ৮ টি বিভাগ: অঙ্কন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস–এর যে কোনো একটিতে ভর্তি হতে পারবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা