ছবি: সংগৃহীত
শিক্ষা

১৬ মে থেকে রাবিতে ক্লাস কার্যক্রম শুরু

রাবি প্রতিনিধি: দীর্ঘ ছুটি শেষে ১৬ মে (সোমবার) থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্লাস কার্যক্রম। আজ সোমবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক ক্লাস কার্যক্রম শুরু হবে।

এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে ১৩ মে ও ১৪ মে (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক এবং ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে শুরু হবে একাডেমিক ক্লাস।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

এদিকে, গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে থেকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ। একই দিনে খুলে দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা