ছবি: সংগৃহীত
শিক্ষা

সরকারি মেডিকেল কলেজে ভর্তি

সান নিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রোববার ( ৮ মে )। ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ১৮ মে।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

জানা গেছে, দেশে সরকারি মেডিকেল কলেজ আছে মোট ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এর মধ্যে মেধা কোটায় তিন হাজার ৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪ হাজার ৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।

এর আগে গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। প্রতি আসনের বিপরীতে ৩৩ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ আগুনে নিহত ৭

এ ছাড়া সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষে দেশের ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৩৮৯টি আসনের জন্য ভর্তির নির্দেশনা দেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা