রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস উদযাপন
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : বিকল্প খেলার মাঠ ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব নয়

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্ল্যাটফর্ম জুমে দিবসটি উদযাপন করা হয়।

ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (DNA) একটি নিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান বলেন, 'প্রতিটি জীনের নির্দিষ্ট কাজ থাকে। জিন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে জিন তার আগের সে কাজ আর করতে পারেনা ।

আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

ডিএনএ সিকোয়েন্স এনালাইসিস এর মাধ্যমে একটি কলোনিতে কতগুলা অনুজীব আছে, কি ধরনের অণুজীব আছে তা সহজেই নির্ণয় করা যায়। বর্তমানে ডিএনএ এডিটিং এর মাধ্যমে জীবের বিভিন্ন ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করা যাচ্ছে।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, 'ডিএনএ আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা, কৃষিসহ জীববিজ্ঞানের বিভিন্ন সেক্টরে যুগান্তকারী পরিবর্তন দেখা দিয়েছে।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

জিনোম সিকোয়েন্স আবিষ্কারের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ডায়াগনসিস, থেরাপি, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে।'

স্বাগতা বৃতি রায় গুপ্তা ও স্মরণ জাহান সরদারের সঞ্চালনায়, আবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

এসময় সায়েন্স ক্লাবের উপদেষ্টা, সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিনস এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ১৯৫৩ সালের ২৫ শে এপ্রিল দ্বৈত হেলিক্স ডিএনএ আবিষ্কার করেছিলেন। যা আবিষ্কারে ফলে পৃথিবীতে মেডিসিন, ফরেনসিক এবং কৃষিখাতের দ্রুত উন্নতি হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস ২০০৩ সালে ২৫ এপ্রিলকে বিশ্ব ডিএনএ দিবস হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা