ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষক নিয়োগের সুপারিশ ৪৭১ প্রার্থীকে

সান নিউজ ডেস্ক : ৪৭১ জন প্রার্থীকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

সোমবার (২৫ এপ্রিল) রাতে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের সই করা অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ভোকেশনাল কর্মসূচির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন চলমান অবস্থায় রয়েছে। এ অবস্থায় নিয়োগ সুপারিশ দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ এপ্রিল) ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয় জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি। আগামী ১২ মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গন্য হবে। আর নিয়োগ সুপারিশ পাওয়া ৪৭১ জন প্রার্থীকে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি নিয়োগ দেবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা