শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ডিপ্লোমা পাশ শিক্ষার্থীরা

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : এনু-রুপনসহ ১১ আসামির কারাদণ্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। এ ছাড়া বাছাইকৃত শিক্ষার্থীদের আবেদন ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। তাঁদের সার্ভিসচার্জসহ ১১০০ টাকা ফি দিতে হবে। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) ও ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে বিপরীতে নম্বর থাকবে ১০০। পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাস করতে পারবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

এদিকে দীর্ঘদিন পর এবছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। শুধু ২০২০ সালে এইচএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। করোনা মহামারি ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এবার এই সুযোগ পুনরায় চালু করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা