শিক্ষা

ইবিতে ছাত্রলীগের দু'গ্রুপে হাতাহাতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। যার নেপথ্যে রয়েছেন বহিরাগতরা। গতকাল বুধবার (১৩ এপ্রিল) ইফতারির আগে ক্যাম্পাসের জিয়া মোড়ে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে ঢুকে বহিরাগত রকি, শান্তসহ কয়েকজন। এসময় জিয়া মোড়ে দাড়িয়ে থাকা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হাসিবের গায়ে গাড়ির লুকিং গ্লাসের ধাক্কা লাগে। এসময় হাসিব ক্ষিপ্ত হয়ে রকিকে থাপ্পড় দেয়। পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিব, সালমানসহ তাদের সহযোগীদের সাথে বহিরাগত রকি ও তার বন্ধুদের মারামারি হয়। হাসিব, সালমানসহ তার সহযোগীরা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের অনুসারী। এদিকে বহিরাগত রকি ছাত্রলীগ নেতা বিপুল হোসেন খানের শ্যালক বলে জানা গেছে।

এরপর ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা বিপুল ও শাহজালাল সোহাগ আসলে তাদের দুগ্রুপের কর্মীদের মাঝে বাকবিতন্ডা হয়। এসময় উভয় গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এসময় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।

আরও পড়ুন: পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

পরে রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে প্রক্টরের সাথে দেখা করেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাসে বহিরাগত এসে এরকম কর্মকান্ড করবে তা দুঃখজনক। বহিরাগতরা যেন ক্যাম্পাসে ঢুকে এমন না করতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব। এছাড়া ছাত্রলীগের নেতারা যেন ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে না ঘুরেন সে আহ্বানও করেন তিনি।

এছাড়াও তিনি বলেন, গতকালের বিষয়টি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছি। প্রতিবেদন বিশ্লেষণ করে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা